1. ramjanpurschool@gmail.com : RAMZAN PUR SECONDARY SCHOOL : RAMZAN PUR SECONDARY SCHOOL
  2. jmitsolution24@gmail.com : support :

সভাপতির বাণী

সকল প্রশংসাই মহান আল্লাহ তায়ালার ।
আমি আজ আনন্দিত ও গর্বিত এই জন্যই যে, রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়টি আজ জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে গিয়ে দক্ষতায় নিজেদের অবস্থান তুলে ধরার সক্ষমতা অর্জন করেছে। প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দদের এবং অত্র এলাকার জ্ঞান-গুণী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আজ বিদ্যালয়টি মাদারীপুর জেলা তথা কালকিনি উপজেলার মধ্যে একটি পুরাতন, স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করেছে। যার জন্য আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।
বিদ্যালয়টি নিয়মিত লেখা-পড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়ানুশীলন ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করে । মনোরম সুন্দর পরিবেশে, বিশাল ক্যাম্পাস, দক্ষ ব্যবস্থাপনা ও মেধাবী শিক্ষকের প্রচেষ্টায় গড়ে উঠেছে রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়টি। মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত, জ্ঞান- বিজ্ঞানের সমন্বয়ে গঠিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিতি লাভ করেছে। যাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদের গভীর শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
পরিশেষে আগামীতে দক্ষ মেধাবী ছাত্র-ছাত্রী গড়ার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি এক নবযুগের অগ্রণী ভূমিকা পালনে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি ।

© All rights reserved © 2023
Mainntenance BY School Web